হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: অদ্য ২৯/০৫/২০২৩ রোজ সোমবার হরিপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব এ কে এম শরীফুল হক, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, হরিপুর উপজেলা। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউল হাসান (মুকুল) চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও উপদেষ্টা, উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি হরিপুর উপজেলা।
উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও ইএসডিও সিএলএমএস প্রজেক্টের প্রজেক্ট সমন্বয়কারী জনাব মোস্তফা কামাল, রিপোর্টিং কাম ডকুমেন্টেশন অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা ম্যানেজার দেবেন্দ্র নাথ টপ্য উপস্থিত ছিলেন।
সভায় প্রজেক্ট সমন্বয়কারী বলেন যে, উপজেলায় শিশুশ্রম বন্ধ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে,এর মধ্যে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন ট্রেড এর প্রশিক্ষণ গ্রহনের জন্য যোগাযোগ স্থাপন, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, বিভিন্ন শ্রমিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন প্রয়েন্ট এ নিয়মিত ক্রস চেক করা । এছাড়াও সামাজিক সচেতনতা, দোকান মালিক, অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ করা। আগামী ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করার আহবান জানান।
মো,তাজুল ইসলাম অফিসার ইনচার্জ হরিপুর থানা বলেন যে, শিশুশ্রম বন্ধে যে কোন ধরনের আইনি সহায়তা প্রয়োজন হলে, থানা সব সময়ে সহায়তা করবে। এবং বিভিন্ন ধরনের অপারেশন এবং আলোচনায় শিশুশ্রমকে সব সময় নিরুৎসাহিত করবে। ইউএনও মহোদয় বলেন যে, সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন সহায়তা করবে,মর্মে প্রতিশ্রতি দেন এবং উপজেলা থেকে শিশুশ্রম বন্ধে সরকারী, বেসরকারী সকল দপ্তরকে একযোগে কাজ করে ২০২০ – ২০২৫ সালের মধ্যে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত করতে আহবান জানান।


