হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আজ ১৩ জুলাই ২০২৩ রোজ বৃহস্পতিবার হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন কে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও CWG কমিটির সভাপতি জনাব আহসান হাবীব চৌধুরী। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ, শিক্ষক, ট্রেড ইউনিয়ন লিডার, দোকান মালিক, অভিভাবক ও শিশুরা।
সভায় শিশুদের মধ্যে বক্তব্য রাখেন, শিশু শ্রমিক মোঃ লিসার ইসলাম।অভিভাবকদের মধ্যে জনাব মোঃ রবিউল ইসলাম। ট্রেড ইউনিয়ন লিডার জনাব আশরাফুল ইসলাম। শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেন। ইউপি সদস্য মশিউর রহমান। শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেন বলেন যে, এই শিশুরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছিল কিন্তু ইএসডিও তাদের পুনরায় শিক্ষার সাথে সম্পৃক্ত করার ব্যবস্থা করেছে। আমরা আমাদের জায়গা থেকে তাদের সকল ধরনের সহযোগিতা করবো।

অভিভাবক রবিউল ইসলাম বলেন, আমার সন্তান কোভিডের সময় থেকে শ্রমের সাথে জড়িয়ে পড়ে। ইএসডিও আমাকে শিশু শ্রমের কুফল বিষয়ে আলোচনা করলে আমি পুনরায় আমার সন্তান কে স্কুলে ভর্তি করিয়ে দেই। এখন সে নিয়মিত স্কুলে যায়। ট্রেড ইউনিয়ন লিডার আশরাফুল ইসলাম বলেন, ইএসডিও শ্রমিক নেতাদের সঙ্গে শিশু শ্রম বন্ধে সভা সমাবেশ করেছে। আমরাও চাই শিশু শ্রম বন্ধ হোক, তাঁরা বিভিন্ন ধরনের কার্যক্রম করেছেন। আজ সেই মাহেন্দ্রক্ষণ। ইউপি সদস্য মশিউর রহমান বলেন যে, ইএসডিও এলাকায় অনেক ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন এটাও তার মধ্যে একটা।
আমরা সকলেই সজাগ দৃষ্টি রাখবো যাতে পরবর্তীতে আর আমাদের ইউনিয়ন এ কোন শিশু ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত না হতে পারে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও CWG কমিটির সভাপতি জনাব আহসান হাবীব চৌধুরী বলেন, ইএসডিও শুরুতে শিশুদের জরিপ করে শিশুদের এই প্রকল্পের সাথে অন্তর্ভুক্ত করে। শিশুশ্রম নিরসন কমিটি গঠন সহ প্রশিক্ষণ করে। আমরা আজকে এই ইউনিয়ন কে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করছি। তবে এখানেই আমাদের দায়িত্ব শেষ নয়। আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে পরবর্তীতে আর কোন শিশু যেন ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত না হতে পারে। সেটা পরিষদের একার পক্ষে সম্ভব নয়। সকলে মিলে আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো।
পরিশেষে স্কুলে ভর্তিকৃত শিক্ষার্থীদের হাতে একটি করে স্কুল ব্যাগ বিতরণ করে আজকের ইউনিয়ন ঘোষণা সভা সমাপ্ত করেন।


