হরিপুর উপজেলার সদর ইউনিয়ন কে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা

হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আজ ২০ জুলাই ২০২৩ রোজ বৃহস্পতিবার হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়নকে ঝুঁকিপূর্ন শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি  সদস্য জনাব মোঃ আব্দুল করিম। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, শিক্ষক,ট্রেড ইউনিয়ন লিডার, ধর্মীয় নেতা, সাংবাদিক, অভিভাবক শিশুরা। ঝুঁকিপূর্ন শিশুশ্রম মুক্ত
 ইউনিয়ন ঘোষণা সভায় জনাব দেবেন্দ্র নাথ টপ্য’র সঞ্চালনায়  শিশু শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মোঃ রাকিব ইসলাম। অভিভাবকদের মধ্যে জনাবা সুমিত্রা রানী দাস। ধর্মীয় নেতা জনাব অশোক চক্রবর্তী, ইউপি সদস্য জনাবা মেহের নিগার, জনাব মোকসেদ আলী, ইএসডিও আউট অব স্কুল চিলড্রেন এর হরিপুর উপজেলা ম্যানেজার জনাব শাহিনুর ইসলাম। ইএসডিও সিএলএমএস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মোস্তফা কামাল।
শিশু শ্রমিক রাকিব বলেন যে, আমি ঝালাই এর দোকানে কাজ করতাম, এই কাজ করতে গিয়ে আমার চোখে ঝাপসা দেখতাম। তখন ইএসডিও’র ভাইয়েরা বললেন যে, চোখের ক্ষতি হয় সবচেয়ে বেশি, তাই এখন আর কাজ করবো না। আমি স্কুলে পূনরায় ভর্তি হই এবং নিয়মিত স্কুলে যাই। এখন আমার খুব ভালো লাগে। ধর্মীয় নেতা অশোক চক্রবর্ত ী বলেন যে, আমরা সি ডব্লিউজি কমিটির সদস্যরা মিলে হোম ভিজিট করেছি এবং দুই তিনজন শিশুকে স্কুলে নিয়মিত করতে সক্ষম হয়েছি। ইউপি সদস্য জনাব মোঃ মোকসেদ আলী বলেন যে, ইএসডিও শিশুশ্রম বন্ধে বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে এবং তারা নিয়মিত যোগাযোগ করেছে। যার ফলে আজকে আমরা আজকে এই ইউনিয়নকে ঝুঁকিপূর্ন শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা হতে যাচ্ছে। একদিকে এটা যেমন আনন্দের তেমনি আমাদের সকলের দায়িত্ব অনেক বেড়ে গেল।  আউট অব স্কুল চিলড্রেন এর উপজেলা ম্যানেজার মোঃ শাহীনুর ইসলাম বলেন যে, আপনারা শিশুদের ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত না করে স্কুলে পাঠান। ইএসডিও সিএলএমএস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল বলেন যে, সরকার জাতীয় প্লান অব এ্যাকশনে ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশকে শিশুশ্রম মুক্ত দেশ হিসেবে ঘোষণা করতে চায়। তারই অংশ হিসেবে ইএসডিও সর্ব
প্রথম ঠাকুরগাঁও জেলায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত জেলা করার লক্ষ্যে কাজ শুরু করে। বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়ে আজকে আমরা ৫ নং হরিপুর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষনার দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। আপনারা সকলেই যদি একতাবদ্ধ থাকেন এবং দৃঢ় প্রতিজ্ঞ হন, তাহলে আর কখনোই এই ইউনিয়নে শিশুশ্রম যুক্ত হবে না। ইউপি সদস্য অদ্যকার সভার সভাপতি মোঃ আব্দুল করিম বলেন যে, ইএসডিও মানবিক কল্যাণে এবং সরকারের বিভিন্ন ধরনের কাজে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রকল্প। সরকারের নির্ধারিত ৪৩ ধরণের ট্রেডে শিশুদের জরীপ করে এই প্রকল্পে সাথে অন্তর্ভূক্ত করে। বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে আমরা আজকের এই মাহেন্দ্রক্ষনে এসে উপস্থিত হয়েছি। আমরা আজকে এই ৫ নং হরিপুর ইউনিয়নকে ঝুঁকিপূর্ন শিশুশ্রম মুক্ত ইউনয়ন ঘোষণা করছি, তবে এখানেই আমাদের দায়িত্ব শেষ নয়। আমরা সকলে সজাগ দৃষ্টি রাখবো যেন নতুন করে আমাদের এই ইউনিয়নে কোন শিশু ঝুঁকিপূর্ন কাজের সাথে জড়িত না হতে পারে।
পরিশেষে স্কুলে ভর্তিকৃত সকল শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়ার মাধ্যমে এবং সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।