হরিপুর উপজেলা আওয়ামীলীগের পরিচিতি সভা

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি: ২১-৬-২০২৩ ইং তারিখে ঠাকুরগাঁও জেলার  হরিপুর উপজেলা  আওয়ামীলীগের  পরিচিত সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো,দবিরুল ইসলাম এমপি ঠাকুরগাঁও, -২ সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় কমিটি , প্রধান বক্তা দীপক কুমার সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ  ঠাকুরগাঁও জেলা শাখা, মো,মোস্তাক আলম টুলু যুগ্ম-সাধারণ সম্পাদক,ঠাকুরগাঁও জেলা শাখা, মো,মাজহারুল ইসলাম সুজন সাংগঠনিক সম্পাদক, ঠাকুরগাঁও জেলায় শাখা,  মো,মোস্তাফিজুর রহমান রিপন প্রচার বিষয়ক সম্পাদক, ঠাকুরগাঁও জেলা শাখা,হরিপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা ও আওয়ামীলীগের সভাপতি  অধ্যক্ষ মো,জিয়াউল হাসান মুকুল, এস এম আলমগীর সাধারণ সম্পাদক, হরিপুর উপজেলা শাখা, নবগঠিত হরিপুর  উপজেলা আওয়ামীলীগের  সকল নেতা কর্মীবৃন্দ।
সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্টানে  প্রধান  অতিথি বলেন, আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ষড়যন্ত্র যতই করুক, কোন লাভ নেই, সঠিক সময়ে  নির্বাচন হবে। শেখ হাসিনার ডাক যে কোন সময় আসতে পারে সে  জন্য  প্রস্তুুত থাকেন।
 ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দীপক কুমার রায় বলেন, শেখ হাসিনা আমাদের শেষ ভরসাস্থল, বাংলাদেশের মানুষের জন্য  কল্যানে সারা জীবন ত্যাগ স্বীকার  করে কাজ করে  যাচ্ছেন। শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় নিয়ে আসবে।
পরিচিত সভা সঞ্চালনায় করেন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এস এম আলমগীর । উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নবগঠিত  উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবাই কে ঐক্য বদ্ধ থাকার আহবান জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।