হরিপুর থামছেই না মটর চুরির আবারও মটর চুরির  হিরিক

হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি: (৪-১০-২০২৩ ইং) দিবাগত ৪ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জামুন গ্রামের ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের  নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোঃ হবিবর রহমান চৌধূরীর কাঠছেড়া মিল থেকে ৩০ হর্সের একটি মটর চুরি হয়।

অপরদিকে একই রাতে ৩ নং বকুয়া ইউনিয়ন পরিষদের ভৈষা গ্রামের মো, আশরাফুলের ছেলে টেপু মোহাম্মদের মাঠ থেকে একটি সেলো মেশিন চুরি হয়।

দীর্ঘদিন ধরে হরিপুর উপজেলায় সেচ-পাম্প  ও সেলোমেশিন, স্কুল, কলেজ,মসজিদ,  মাদ্রাসা ও বাড়ির মটর পাম্প চুরির হিড়িক পরে যায়।  এই বিষয়ে কয়েকবার আইন শৃঙ্খলা কমিটিতেও মটর পাম্প চুরির বিষয়টি জোরালো ভাবে আলোচনা হয়। গত মাসের আইন শৃঙ্খলা কমিটিতে সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে ২৫ টি বিদ্যালয়ের মটর চুরির বিষয়টি উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার তুলে ধরেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও মাধ্যমিক বিদ্যালয়ের মটর চুরির বিষয়টি সভায় উপস্থাপন করেন, স্থানীয় সাংবাদিকগণও উপজেলায় শতাধিক মটর চুরির বিষয়টি সভায় উপস্থাপন করেন।  বিদ্যালয়ে মটর চুরির বিষয়টি আইন শৃঙ্খলা কমিটির সভায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো,দবিরুল ইসলাম মটর চুরির ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায়  দুঃখজনক বলে মন্তব্য করেন এবং

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এমাসে আবারও মটর চুরির হিড়িক পরে যায়।

এমনকি  চেয়ারম্যান মহোদয়ের সো-মিলের মটর চুরি হয়ে যায়।  যাকেই দায়িত্ব দেওয়া হলো মটর চুরির বিষয়টি কঠিন পদক্ষেপ গ্রহণ করতে।  তারই মটর চুরির বিষয়টি এলাকায় চান-চঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 উপজেলাবাসী এখন দেখতে চায় চুরির হিড়িক বন্ধ হয় কি-না?