হরিপুর সাবেক ছাত্রনেতা মরহুম মশিউর রহমান এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বাংলাদেশ প্রাঃশিঃ সমিতি হরিপুর উপজেলা শাখার আয়োজনে:স্বরণ ও দোয়া মাহফিল সভা অনুষ্ঠিত।

স্বরণ সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো,জিয়াউল হাসান মুকুল চেয়ারম্যান, হরিপুর উপজেলা পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা,  সাবেক অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান, হরিপুর উপজেলা পরিষদ মো,নুরুল ইসলাম,   এস এম আলমগীর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা,মো,মনোয়ারুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা, বাংলাদেশ শিক্ষক সমিতি হরিপুর উপজেলা শাখা,  হরিপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ  ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, ইলেকট্রনিক মিডিয়া ও প্রির্ন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

মরহুম মশিউর রহমান মোসলেম উদ্দিন ডিগ্রি কলেজ এর ১৯৮৬ সালে ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেলে এজিএস নির্বাচিত হন ও হরিপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। হরিপুরের  অতি সুনামধন্য দিশারি ক্লাবের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক সম্পৃক্ত হয়ে এরশাদ বিরোধী আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ছাত্র রাজনীতিতে কখনো নোংরা মানসিকতার পরিচয় দেননি।  প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে  চাকুরি শুরু করেন পরবর্তীতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় মৃত্যুবরণ করেন।

আলোচনা সভায় বক্তাগন বলেন মরহুম মশিউর রহমান এর মৃত্যু হরিপুর উপজেলা শিক্ষা পরিবারে অপূরণীয় ক্ষতি হয়েছে তিনি  বঙ্গবন্ধুর  আদর্শে  আপোষহীন ছাত্রনেতা ছিলেন।