হাজিরা দিতে আদালতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে তিনি পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হন। এখানে ওই দুই মামলার বিচার কাজ চলছে।

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ১৯ ডিসেম্বর দুদকের প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল প্রায় দুই ঘণ্টাব্যাপী যুক্তিতর্ক উপস্থাপন করে খালেদা জিয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানের ৭ বছরের কারাদণ্ড দাবি করেন। এরপর ২০ ও ২১ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আব্দুর রেজ্জাক যুক্তি তুলে ধরেন। তবে তা শেষ হয়নি।