ক্রীড়া ডেস্ক : প্রথম লেগে দল জিতেছে ৩-০ গোলে। সেমিফাইনালের পথেও অনেকটাই এগিয়ে। কিন্তু প্রতিপক্ষ যখন বার্সেলোনা, তখন কোনো কিছুই নিশ্চিত নয়। অন্তত গঞ্জালো হিগুয়াইনের ভাবনাটা এমনই। ফিরতি লেগের আগে তাই সতীর্থদের সতর্ক করলেন জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার।
গত সপ্তাহে নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাস বার্সাকে হারায় ৩-০ গোলে। তবে আগের রাউন্ডেই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সেরা প্রত্যাবর্তনের গল্প লিখেছে বার্সা। প্রথম লেগে তারা পিএসজির মাঠে হেরেছিল ৪-০ গোলে। কিন্তু নিজেদের মাঠে ৬-১ গোলের অবিশ্বাস্য জয়ে ওঠে শেষ আটে।
নিজেদের দিনে মেসি-নেইমাররা কী করতে পারেন, সেটা হিগুয়াইনেরও ভালোই জানা। প্রথম লেগে বড় জয়েও তাই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ জুভেন্টাস স্ট্রাইকার। বুধবার ন্যু ক্যাম্পে ফিরতি লেগের আগে ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে হিগুয়াইন বলেছেন, ‘৩-০ ব্যবধানে এগিয়ে থাকা যথেষ্ট কি না, আমি জানি না। ন্যু ক্যাম্পে আমাদের লড়তে হবে এবং তুরিনে প্রথম লেগে আমরা যেমন খেলেছিলাম তেমন খেলতে হবে।’
পিএসজির বিপক্ষে বার্সার রূপকথা লেখা গল্পটাও মনে করিয়ে দিলেন জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার, ‘পিএসজির বিপক্ষে বার্সেলোনা দেখিয়েছে, তারা মিরাকল ঘটাতে পারে। আমাদের তাই মাটিতেই পা রাখতে হবে। অবশ্য ওরাও আমাদের নিয়ে সতর্ক থাকবে। আমরা গোলের সুযোগ তৈরি করার চেষ্টায় থাকব। পরের রাউন্ডে যেতে যা প্রয়োজন, সেটা আমাদের আছে।’


