হিলিতে পুলিশ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

হিলি

মহামারি করোনা মধ্যে হিলিতে চলছে বিভিন্ন কায়দায় মাদক এর ব্যবসা। অভিযান পরিচালনা করে মাদক দ্রব্যসহ এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

বুধবার (২৪ জুন) উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মালেপাড়া নামক এলাকা থেকে রাসেল ইলিয়াস ওরফে রিফাত নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটককৃত রাসেল ইলিয়াস রিফাত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ। তিনি আরও জানান, প্রতিনিয়তই অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনায় মাদক দ্রব্যসহ এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ

তিনি আরো জানান, উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় মাদকের বেচা- কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে এস আই বেলালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মোটরসাইকেলে অভিনব কায়দায় রাখা ৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক বহনের কারণে মোটরসাইকেলটিও জব্দ দেখানো হয়।

এদিকে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।