হিলিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকায় অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ। তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন: হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকায় মৃত.তাজরুল ইসলামের ছেলে পানজুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মাসুদা বেগম (২৩), বাবু বিশ্বাসের ছেলে রবিন বিশ্বাস (২৫)।
ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হাকিমপুর থানা পুলিশের একটি টিম উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তিন জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর দিনাজপুর আদালতে পাঠানো হবে।


