হৃতিক রোশানের অন্দরমহলের ফটোফিচার

নিউজ ডেক্স: পছন্দের তারকার ঘর-বাড়ি, অর্থাৎ তারা কোন বাড়িতে থাকেন, বাড়ির অন্দরমহল কেমন জানতে ভক্তদের কৌতূহলের শেষ নেই। ইন্টারনেট ঘেটে ভক্তদের সেই কৌতূহল মেটানোর চেষ্টা করছি আমরা। বলিউডের আলোচিত তারকাদের বাড়ির অন্দরমহল নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্বে থাকছে অভিনেতা হৃতিক রোশানের অন্দরমহলের ফটোফিচার।

মুম্বাইয়ের বান্দ্রায় সাগরের পাশে একটি বাংলো কিনেছেন জনপ্রিয় এই অভিনেতা। চলুন দেখে নেওয়া যাক তার বাড়ির অন্দরমহলের কিছু ছবি।

সাগর তীরবর্তী হৃতিক রোশানের বাংলোতে রয়েছে বিশাল সাদা দেয়াল। ছুটির দিনে প্রজেক্টরের মাধ্যমে ছবি দেখতেই এ ব্যবস্থা

দুই সন্তানের সঙ্গে স্মরণীয় মুহূর্তের ছবি দিয়ে সাজানো হৃতিকের লিভিং রুম

হৃতিক দুবাই থেকে প্রচুর শপিং করেন। এর একটি হচ্ছে তার প্রিয় এই লেদার চেয়ার

হৃতিকের বাংলোর এই সবুজ স্পেস থেকে সাগরের দিকে তাকিয়ে থাকা যায়

হৃতিকের বাংলোয় বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা রয়েছে