হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের পদত্যাগের  দাবিতে ছাত্র জনতা

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র ও বিক্ষুব্ধ জনতা ২২ আগস্ট  সকাল ১১ টার সময় উপজেলার হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোনায়েম খান গত ১৮ আগস্ট কলেজ  খোলার পরেও কলেজ উপস্থিত  না পাওয়ায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তার অফিস কক্ষে ছাত্র জনতা তালা লাগিয়েছে। জানা গেছে,নিয়োগ বাণিজ্য সহ নানা গাফিলতির অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। কলেজটিতে  কাগজে-কলমে ছাত্রছাত্রী থাকলেও ছাত্র উপস্থিতি একেবারেই নেই। ছাত্র ও  জনতার তোপের মুখে পদত্যাগের দাবিতে আত্মগোপনে লয়েছে  অধ্যক্ষ মোনায়েম খান। কলেজের স্টাফ সংখ্যা ৩৯ জন এবং ছাত্র ছাত্রী সংখ্যায় উপস্থিত পাওয়া গেছে ১০ জন। একইসাথে পার্শ্ববর্তী হোসেনপুর দাখিল মাদ্রাসা গিয়ে সুপার এনামুল হক কে উপস্থিত পাওয়া যায়নি। এই মাদ্রাসায় স্টাফ ১৮ জন। ছাত্র-ছাত্রী একজনও  উপস্থিত পাওয়া যায় নি।এ মাদ্রাসাটিতেও নিয়োগ বাণিজ্যের অভিযোগ  রয়েছে।