রাশিয়ার ‘সেনা অভিযানের’ পর ১০ দিনে এখন পর্যন্ত অন্তত ১২ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ বলছে, ১২ লাখ শরণার্থীর মধ্যে অর্ধেকই আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। এ ছাড়া দেড় লাখ মানুষ হাঙ্গেরিতে এবং বাকিরা ইউরোপের অন্যান্য দেশে পাড়ি দিয়েছে।
ইউএনএইচসিআর বলছে, ‘আরও অনেকে ইউক্রেনের অভ্যন্তরে এবং বাইরে সরে যাচ্ছে। তাদের সুরক্ষা ও সমর্থন প্রয়োজন। সংকট চলমান থাকায় অন্তত ৪০ লাখ মানুষ ইউক্রেন থেকে সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।’


