১২৯ রানের টার্গেটে বাংলাদেশ, ২৪ রানে ২ উইকেট

আল-আমিন হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ আগের দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ (রোববার) টাইগাররা মাঠে নেমেছে সিরিজ জয়ের উদ্দেশ্যে। দুই ম্যাচের জয়ের কারণে এ ম্যাচ জিতলেই বাংলাদেশ সিরিজ জয় করে ফেলবে। তাই এ ম্যাচটি হয়ে উঠেছে অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। যেখানে জয়ের জন্য বাংলাদেশকে ১২৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। তার আগে নির্ধারণ ২০ ওভারে ৫ উইকেটের বিনিময় নিউজিল্যান্ডের সংগ্রহ ১২৮ রান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের ৩য় টি-টোয়েন্টিতে টসে হেরে ফ্লিন্ডিংয়ে যায় বাংলাদেশ। টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নেয় কিউইরা। বাংলাদেশ অধিনায়ক এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বোলিং আক্রমণ শুরু করেন স্পিন দিয়ে। তবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ২৪ রান।

কিন্তু এবার শুরুতেই কিউইদের ধাক্কা দেয়া যায়নি। শেখ মেহেদি হাসান প্রথম ওভারে দেন ১১ রান। দুই বাউন্ডারি হাঁকিয়ে বসেন একাদশে ফেরা ফিন অ্যালেন।

নাসুম আহমেদ করেন ইনিংসের দ্বিতীয় ওভার। ওই ওভারের দ্বিতীয় বলেও একটি বাউন্ডারি হাঁকান অ্যালেন। যদিও নাসুম পরে ভালো বল করেছেন। ওভারে সবমিলিয়ে দেন মাত্র ৫ রান।

তৃতীয় ওভারে মোস্তাফিজুর রহমানকে নিয়ে আসেন মাহমুদউল্লাহ। প্রথম বলেই উইকেট। সেই অ্যালেন, যিনি কিনা মারমুখী ভূমিকায় দাঁড়িয়ে যাচ্ছিলেন।

সফট ডিসমিসাল যাকে বলে! মোস্তাফিজের ফুলার ডেলিভারি বুঝতে না পেরে আলতো ব্যাট ছুঁইয়ে মিডঅনে ক্যাচ তুলে দেন অ্যালেন (১০ বলে ১৫)। মোস্তাফিজ ওই ওভারে নেন উইকেট মেইডেন।

তবে দ্বিতীয় উইকেটে চোখ রাঙানি দিচ্ছিল রাচিন রবীন্দ্র আর উইল ইয়ংয়ের জুটি। ২৬ বলে ৩১ রান যোগ করেন তারা। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৪০ রান তুলে কিউইরা। বেশ অস্বস্তিতেই পড়ে গিয়েছিল স্বাগতিক দল।

সেই অস্বস্তি দূর করেন মোহাম্মদ সাইফউদ্দিন। সপ্তম ওভারে এসে তিন বলের ব্যবধানে নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার পেসার। ওভারের চতুর্থ বলে তার শিকার ইয়ং (২০), ষষ্ঠ বলে কলিন ডি গ্র্যান্ডহোম (০)।

দশম ওভারে মাহমুদউল্লাহর ঘূর্ণিতে বোল্ড হন রাচিন রবীন্দ্র (২০ বলে ২০)। পরের ওভারে আরও এক উইকেট হারায় কিউইরা, এবার দলের অধিনায়ক। শেখ মেহেদিকে এগিয়ে খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দেন টম ল্যাথাম (৯ বলে ৫)।

৬২ রানে ৫ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড দেখেশুনে এগোনোর চেষ্টা করে। ঝুঁকিপূর্ণ শট বাদ দিয়ে দলকে টেনে নিয়ে যাওয়ার কৌশল নেন হেনরি নিকোলস আর টম ব্লান্ডেল।

কৌশলটা মোটামুটি কাজে দিয়েছে বলা যায়। কিউই যুগল ‍উইকেটে সেট হয়ে শেষদিকে হাত খুলেছেন। তাতে ষষ্ঠ উইকেটে ৫৫ বলে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে উঠে। ব্লান্ডেল ৩০ বলে ৩০, নিকোলস ২৯ বলে ৩৬ রানে অপরাজিতই থেকে যান।

বল হাতে সবচেয়ে সফল সাইফউদ্দিন। ৪ ওভারে ২৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন এই পেসার। মোস্তাফিজ সমান ওভারে ২৯ এবং শেখ মেহেদি ২৭ রানে নিয়েছেন একটি করে উইকেট।

মাহমুদউল্লাহ ২ ওভার হাত ঘুরিয়ে ১০ রানে এক ব্যাটসম্যানকে আউট করেছেন। তবে সাকিব ৪ ওভারে ২৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। নাসুমও পাননি উইকেটের দেখা, তবে ভালো বোলিং করেছেন। ২ ওভারে তার খরচ ১০ রান।