২৪ ঘন্টায় ডিএমপিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল সোমবার সকাল ছয়টা থেকে আজ একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত হতে ২৩৩ গ্রাম ৮৫ পুরিয়া হেরোইন, ৮ হাজার ১০৬ পিস ইয়াবা, ২৪ কেজি ১৮৫ গ্রাম ৫৪০ পুরিয়া গাঁজা, ৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪৫ ফেনসিডিল জব্দ করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে।