২ হাজার ৬৭৮ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ২ হাজার ৬৭৮ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

মঙ্গলবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত নাফ নদীর পাঁচটি পয়েন্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফ-২ বিজিবির উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম জমাদ্দার বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। পরে বিজিবি সদস্যরা নাফ নদীর কাঞ্জরপাড়া, ঝিমংখালী, উলুবনিয়া, খারাংখালী ও লম্বাবিল পয়েন্ট দিয়ে তাদের মিয়ানমারের অভ্যন্তরে ফেরত পাঠিয়েছে।

তিনি আরো বলেন, ফেরত পাঠানো ২ হাজার ৬৭৮ জনের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।