৫২ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা

চতুর্থ ধাপে নির্বাচন হতে যাওয়া ৫৬টি পৌরসভার মধ্যে ৫২টিতে মেয়র পদে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি চার পৌরসভায় এখনো প্রার্থী চূড়ান্ত করেনি দলটি।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা একটি প্রার্থী তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে। বলা হয়েছে, দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে নিতে হবে। কোন বিভাগের প্রার্থীরা কখন প্রত্যায়নপত্র নেবেন, তা ও জানানো হয়েছে।

৫২ পৌরসভায় বিএনপি মেয়র পদে যাদের নাম চূড়ান্ত করেছে:-

 

শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম, সিলেট ও রংপুর; দুপুর ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল এবং বেলা ২টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পৌরসভা নির্বাচনে মনোনয়ন পাওয়া প্রার্থীরা প্রত্যায়নপত্র নিতে পারবেন। অনুরোধ জানানো হয়েছে। কোন বিভাগের প্রার্থী তখন প্রত্যায়নপত্র নেবেন, তাও জানানো হয়েছে।