৭০তম মিস ইউনিভার্স ইন্ডিয়া হারনাজ

বিনোদন ডেস্কঃ ইসরায়েলে অনুষ্ঠেয় মিস ইউনিভার্সের ৭০তম আসরে ভারতকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলেন হারনাজ
সান্ধু। হারনাজ সান্ধুর প্রতিযোগীর মাথায় উঠল মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট। গত বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের ভারতীয় প্রতিনিধি।

হারনাজ সান্ধুর জন্ম ভারতের চণ্ডীগড়ে। বৃহস্পতিবার করোনা–সংক্রান্ত সব রকম গাইডলাইন মেনে অনুষ্ঠিত হয়েছিল এই সৌন্দর্য প্রতিযোগিতা।এছাড়াও বিচারকার্য পরিচালনা এবং বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুষ্ঠানে হাজির ছিলেন কৃতী শ্যানন, মালাইকা অরোরা সহ জনপ্রিয় বলিউডের বেশ কয়েকজন নামীদামি তারকা।

প্রতিযোগিতার সেরা ২০ সুন্দরী ফ্যাশন ডিজাইনার অভিষেক শর্মার গাউনে র‍্যাম্প ওয়াক করেন। মঞ্চে পারফর্ম করেন মালাইকা অরোরা,সুকৃতি ও প্রকৃতি কাকার।

এবারের প্রতিযোগিতায় পুনের সুন্দরী রিতিকা খাটনানি হয়েছেন মিস ডিভা সুপার ইন্টারন্যাশন্যাল। আগামী বছর মিস সুপার ইন্টারন্যাশন্যাল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন রিতিকা।

এ পর্যন্ত দুজন ভারতীয় মিস ইউনিভার্স হয়েছেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন মিস ইন্ডিয়া সুস্মিতা সেন। ছয় বছর পর লারা দত্ত মিস ইউনিভার্স হয়েছিলেন

পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি, গায়িকা কনিকা কাপুর, বিলিয়ার্ড চ্যাম্পিয়ন পঙ্কজ আদবানি, অভিনেতা অঙ্গদ বেদীরাও গিয়েছিলেন মিস ডিভার মঞ্চে।