রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ বানিজ্যিক নগরী চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড় থেকে র্যাব পরিচয়ে চাঁদা আদায়কালে আটক ২। নগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড় এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রতারনার মাধ্যমে টাকা আদায়ের দায়ে প্রতারক চক্রের দুই সদস্য এরশাদ রহমান (৩০) এবং মারুফ হোসেন (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-৭।
গত ৮ আগস্ট মোঃ ইউনুছ (৫৮), ফ্ল্যাট নং ৫/এ, ৫ম তলা, লিয়া চেরাগী হাইটেজ, চেরাগী পাহাড়ের মোড়, মোমিন রোড় জামাল খান, থানা- কোতোয়ালী, চট্টগ্রাম একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে, প্রতারক চক্রের দুই সদস্য এরশাদ রহমান এবং মোঃ মারুফ হোসেন র্যাব পরিচয়ে বাদী মোঃ ইউনুছ এর নিকট হতে বিভিন্ন সময় পাঁচ লক্ষ আত্মসাৎ করেছে। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষে ব্যাপক গোয়েন্দা তৎপরতার চালায় তারই পরিপ্রেক্ষিতে গত ২২ আগস্ট সন্ধ্যায় র্যাব-৭ এর একটি চৌকষ দল অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এরশাদ রহমান (৩০), এবং মোঃ মারুফ হোসন (৩০), ’কে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে র্যাবের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় মানুয়ের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


