নিজস্ব প্রতিবেদকঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মুনিরুজ্জামান মুনিরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) দিনগত রাতে নলছিটি হাসপাতাল সড়কের (বাইপাস মোড়) বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুনির ওই এলাকার মৃত আ. খালেক জোমাদ্দারের ছেলে।
শনিবার (৩০ মে) বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান ছালামের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় মুনিরকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে হয়েছে।


