উইম্বলডনের প্রথম দিন অঘটনের শিকার স্ট্যান ভাভরিঙ্কা

ক্রীড়া ডেস্ক : উইম্বলডনের প্রথম দিন অঘটনের শিকার স্ট্যান ভাভরিঙ্কা। সুইজারল্যান্ডের তারকা এ টেনিস খেলোয়াড়কে হারিয়েছেন রাশিয়ার ডানিল মেদভেদেভ। গতকাল প্রথম রাউন্ডে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস চ্যাম্পিয়ন ভাভরিঙ্কাকে ৬-৪,৩-৬,৬-৪ এবং ৬-১ সেটে হারিয়েছেন মেদভেদেভ। এ জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন মেদভেদেভ। পরাজয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলে সুইস তারকা ভাভরিঙ্কাকে।

সোমবার কোর্টে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন উইম্বলডনে প্রথম খেলতে নামা মেদভেদেভ। প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন। পরের সেটে ভাভরিঙ্কা ফিরে এলেও শেষ দুই সেটে নিজের পাওয়ার হিটিং দেখান মেদভেদেভ। তিনবারের গ্ল্যান্ডস্লামজয়ী ভাভরিঙ্কা দুই ঘন্টা ১২ মিনিটেই ম্যাচ হেরে বসে। শেষ রাউন্ডে রাশিয়ার ২১ বছর বয়সি তরুণের সামনে দাঁড়াতে পারেননি। ৬-১ গেমে সেট জিতে ম্যাচ জিতে নেন মেদভেদেভ।

এদিকে প্রথম দিনে সহজ জয় পেয়েছেন শীর্ষ টেনিস তারকারা। অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল, কেই নিশিকোরি। জাপানের নিশিকোরি মাত্র ৭২ মিনিটে হারিয়েছেন মার্কো চেচহিনাটোকে। ৬-২, ৬-২ ও ৬-০ গেমে জয় পান নিশিকোরি। অ্যান্ডি মারে হারিয়েছেন অ্যালেক্সজেন্টার বুবলিককে। মারে জয় পেয়েছেন ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে। স্পেনের তারকা প্রথম রাউন্ডে জয় দিয়ে ক্যারিয়ারের ৮৫০তম জয় তুলে নিয়েছেন। নাদাল ৬-১, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার জন মিলিমানকে।