অপরিকল্পিত মাটি খননের কারণে আবাদি জমি ধ্বংশের মুখে

কালিয়াকৈর প্রতিনিধিঃ কালিয়াকৈর উপজেলার ঢোবাইল বাজার ও দেওয়াইর বাজারের মাঝামাঝি অংশে রাস্তার পাশে বেশ কয়েক শতাংশ জমি হতে দিনের পর দিন মাটি কেটে নিচ্ছে, ফলে এর চারপাশের ফসলি জমি ধসে পরছে। স্থানীয় কৃষক ও জমির মালিক গণ জানালেন দিনের পর দিন একই স্থান হতে মাটি কাটার ফলে এর চার পাশের যে ফসলি জমি রয়েছে তা ধীরে ধীরে ধসে যাচ্ছে। জমিতে ধান চাষে বাধা ঘঠছে।

পার্শ্ববর্তী এক জমির মালিককে প্রশ্ন করলে তিনি বলেন কিছু প্রভাবশীল মাটির ব্যবসায়ীরা এর সাথে জড়িত । জমির ভাঙ্গন এড়াতে পার্শবর্তী জমির মালিকরা নানা পদক্ষেপ নিলেও কোন প্রতিকার হয় নি।

একের পর এক ধস নামছে জমির উপরে এভাবে চলতে থাকলে একসময় পাশের পুরো জমি ভেঙ্গে পরতে পারে, ফলে সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে বলে জানিয়েছে স্থানীয় জনগণ।
প্রসাশনের কাছে দ্রুত এই সমস্যার সমাধান চায় স্থানীয় গ্রামের জনসাধারণ।