নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাইয়ে অভাবের কারণে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন দুই সন্তানের জননী লাইজু আক্তার।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লাইজু ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া এলাকার সোহলের স্ত্রী।
স্থানীরা জানান, লাইজুর স্বামী সোহেল পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরি চলে যাওয়ায় তাদের সংসারে অভাব-অনটন দেখা দেয়। এ নিয়ে লাইজুর চা বিক্রেতা
শ্বশুর তাদের বাড়ি থেকে বের করে দিতে চান। কথা কাটাকাটির এক পর্যায়ে লাইজু দুই সন্তানসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার করেন। এসময় স্থানীরা এসে তাকেসহ তার সন্তানদের আগুনের হাত থেকে বাচায়।
গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা বলেন, করোনা ভাইরাসের আতঙ্কে আজ গোটা বিশ্ব স্তব্ধ। এ অবস্থায় হতদরিদ্রদের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করছি। যদি কেউ ত্রাণ না পেয়ে থাকে তারা আমাদের জানালে বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে আসি। কিন্তু এ সময় কেউ যদি পারিবারিক কলহের কারণে আত্মহত্যাচেষ্টা করে তাহলে এ দায়ভার আমাদের নয়।
কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


