জেলা প্রতিবেদকঃ অযথা রাস্তায় ঘোরাফেরা করাসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে ৬৭ জনকে ৫৪ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এতথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন
তিনি জানান, সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে দিনহত রাত পর্যন্ত জেলার সদর, শাহজাদপুর, উল্লাপাড়া, কামারখন্দ ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযানে ৬৫টি মামলায় ৬৭ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৫৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।


