অসময়ের ঝড়-বৃষ্টিতে কৃষকের ফসলের ব্যপক ক্ষতি

তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামায় গত দু’দিন ধরে টানা ঝড় বৃষ্টিপাতের ফলে সরিষা ও আলু ক্ষেতের ব্যপক ক্ষতি হয়েছে।ঝড়-বাতাসে নুয়ে পরেছে শতশত একর সরিষা ক্ষেত ।অনেক স্থানে বৃষ্টির পানির নিচে তলিয়ে গেছে কৃষকের আলু ক্ষেত।বাতাসে হেলে পরেছে ভুট্টা ক্ষেত।দেশী জাতের আলু আগামী ফালগুন মাসে জমি থেকে উঠানো শুরু করত কৃষক।

এর মধ্যেই বৃষ্টিতে আলুক্ষেতে পানি জমে থাকায় এবার দেশীয় আলু কৃষকের বাড়িতে রাখতে পারবে না বেশি দিন ,কারণ এবার আলুতে পচন ধরার সম্ভবনা রয়েছে বলে জানান কৃষকেরা।কাঁচা সরিষার ক্ষেত ঝড়-বাতাসে নুয়ে পড়ায় পূর্বের ন্যায় সরিষা দানা পূরণ হবে না ।যার ফলে বিঘা প্রতি সরিষা উৎপাদন অনেকাংশে কমেযাবে বলে জানাযায় ।এ অসময়ের ঝড়-বৃষ্টিতে কৃষকের আগাম ভুট্টাক্ষেতেরও ব্যপক ক্ষতি সাধিত হয়।