অসহায় মানুষের কল্যানে সবাইকে কাজ করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব

আল-আমিন, নীলফামারীঃ শুধুমাত্র জনপ্রতিনিধি না অসহায় মানুষের কল্যানে সকলকে এগিয়ে আসতে হবে। অসহায় আর হত-দরিদ্রদের কল্যানে সকলে যদি এক যোগে কাজ করে তবে এলাকায় একজনও না খেয়ে থাকবেনা। তাই মানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে। বুধবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এ কথা বলেন।
বুধবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দি সোনারায় ধনীপাড়া এলাকার নিজ বাড়িতে কম্বল বিতরণ করেন। মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দি ও তার ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল মুনের অর্থায়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এ কার্যক্রমের আয়োজন করে। কম্বল বিতরণ ছাড়াও ডোমার ও ডিমলা উপজেলায় টিউবওয়েল বসানো, গৃহহীনদের ঘর নির্মাণ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিয়ে আসছেন তারা।
সংগঠনের উপজেলা সভাপতি মাওঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, সমাজসেবক মাসুদুর রহমান সুমন চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি মাওঃ খতিবুর রহমান, সহ-সম্পাদক মাওঃ একরামুল হক, অর্থ সম্পাদক গোলাম আহমেদ, ডোমার কেন্দ্রেীয় জামে মসজিদের খতিব মাহমুদ বীন আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দি জানান, ডোমার ও ডিমলায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন কার্যক্রম চলছে। বিভিন্ন এলাকায় টিউবওয়েল বসানো, গৃহহীনদের ঘর নির্মাণ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা করা হচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় ও গবির মানুষদের পাশে দাড়ানোর জন্য তিনি আহবান জানান।