এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: বরগুনা অামতলী উপজেলার অাঠারোগাছিয়া ইউনিয়নের মুন্সিরহাট অায়রন ব্রিজ চালিতাবুনিয়া সড়ক অাইডি নং ৫০৪০৯৫০১১ বছরের পর বছর বেহাল হয়ে পড়ে থাকলেও সেটি সংস্কার কাজের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
চলতি বর্ষা মৌসুমে রাস্তার হাটু পরিমাণ কাঁদা ও পানি উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরেজমিনে উপজেলার অাঠারোগাছিয়া ইউনিয়নের মুন্সিরহাট অায়রন ব্রিজ – চালিতাবুনিয়া রাস্তার এমন চিত্র দেখা গেছে।
জানা যায়, উপজেলার অাঠারোগাছিয়া ইউনিয়নের গেরাবুনিয়া মুন্সিরহাটের পুর্ব পাশে আয়রন ব্রীজে থেকে শুরু করে আঃ ছালাম তালুকদার বাড়ি হয়ে পুর্ব দিকে হিরনের বাড়ি হয়ে চালিতাবুনিয়া কাছেম আলী হাওলাদার বাড়ি হয়ে চালিতাবুনিয়া মুছুলি বাড়ি পর্যন্ত এই দুটি গ্রাম গেরাবুনিয়া ও চালিতাবুনিয়া দুই গ্রামের তিন হাজারের অধিক মানুষ হাটে বাজারে যাওয়া আসা করে অথচ বিগত কয়েক বছর ধরে রাস্তা ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন এভাবে পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ তো দুরের কথা খোঁজও নেয়নি অাঠারোগাছিয়া ইউনিয়নের জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব মোঃ হারুন অার রশিদ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে রাস্তা দিয়ে চলাচলকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী।
জনপ্রতিনিধি চেয়ারম্যান বারবার মৌখিক ও লিখিত আবেদন করলেও কোন কাজ হয়নি বলে জানিয়েছেন স্থানিয়রা।


