আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক নজরদারির অভাবে, শ্রীনগরে বেড়েই চলেছে সামাজিক অপরাধ

সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ আইন-শৃঙ্খলা বাহিনীর সঠিক নজর দারির অভাবে একের পর এক মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার গ্রাম-গঞ্জ গুলাতে বেড়েই  চলেছে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ। উপজেলার বিভিন্ন এলাকায় মহিলাদের ওপর অপরাধের ক্রমবর্ধমান ঘটনা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঠিক নজরদারি না থাকার কারনে সম্প্রতি আশংকা জনক ভাবেবৃদ্ধি পেয়েছে নারী ও শিশু নির্যাতনের মত ঘটনা। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে এলাকার কোথাও না কোথাও নির্যাতন ও ধর্ষনের শিকার হচ্ছে নারীরা। দারিদ্রতা, পারিবারিক কলহ ও অভিভাবকদের অবৈধ সম্পর্কের কারনে দিন দিন সামাজিক অপরাধের মাত্রা বেড়েই চলেছে। ফলে সন্তানের সাথে বাড়ছে আপন বাবা-মায়ের দূরত্ব। কখনো স্বামীর হাতে নির্যাতিত হচ্ছেন ¯ত্রী। আবার কখনো স্ত্রীর দ্বারা নানা ধরনের হেনস্তার শিকার হচ্ছেন স্বামীকে। জানা-গেছে, গত ইংরেজি ২০১৭ সালের ৯ জুন বাঘরা জানাবাজ গ্রামে বখাটে আমির হোসেন ৫ম শ্রেনির স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যার চেষ্টা করে। ১ লা নভেম্বর পারিবারিক কলহে বাড়ৈখালী গ্রামে বিষপানে আত্যহত্যা করে একই পরিবারের মোমীনসহ তার স্ত্রী লুবনা ও মেয়ে সানজিদা, শ্রীনগর দয়হাটা গ্রামে আত্মহত্যা করেন পিংকিবেগম, ২৭ নভেম্বর কোলাপাড়ার নাওপাড়া গ্রামে তৃতীয় শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষনের টেষ্টা করে বখাটে রাঈদ সিকদার, ৩০ নভেম্বর পূর্ব দেউলভোগ গ্রামে শাওন নামে এক  বখাটে কতৃক  জোর পূর্বক ধর্ষণের পর ৪ মাসের অন্তসত্ত্বা ৫ম শ্রেনির স্কুল ছাত্রীর গর্ভপাত ঘটানো হয়, ২০১৮ সালের ৯ জানুয়ারী ষোলঘরের উত্তম দাসের বিষপানে মৃত্যু, ঐ একই দিনে শ্যামসিদ্ধি গ্রামের রিতার রহস্যজনক মৃত্যুসহ একাধিক শিশু ও নারী নির্যাতনের মত ঘটনা। অপরাধীরা নানা কৌশলে কিশোর নারীদের ধর্ষন করছে। ভিকটিম যাতে কোন রকম আইনের আশ্রয় নিতে না পারে। সে জন্য ঘটনা ধামা চাপা দিতে ধর্ষন চিত্র ভিডিওতে ধারন করে বাজার জাত করারও হুমকি দিচ্ছে অপরাধীরা। মোবাইল ইন্টারনেট প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অল্পবয়সেই যুবকেরা যৌন আচরনে লিপ্ত হচ্ছে। যার ফলে সুস্ত বিনোদন থেকে ক্রমশ সরে যাচ্ছে যুবকেরা। এতে বিষন্নতা জন্ম নিচ্ছে এবং বিনোদনের মাধ্যম হিসেবে উচ্ছৃঙ্খল যুবকেরা মেয়েদের উত্ত্যক্ত করছেন। বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করেই থেমে যাচ্ছেনা। এছাড়াও বখাটেরা বিভিন্ন স্কুলে-কলেজের সামনে দাড়িয়ে থেকেও মেয়েদের উত্ত্যক্ত করছে। সময়ের সাথে সাথে বাড়ছে নির্যাতন ও অপরাধের ধরন। অনেক উঠতি বয়সের তরুন বিভিন্ন প্রকার মাদক দ্রব্য সেবন করে এলাকায় শিশু ও নারীদের উত্ত্যক্ত করে থাকে। মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধ যেভাবে দ্রুততার সাথে বাড়ছে তা খুবই উদ্বেগ জনক। দেখা যাচ্ছে উপজেলায় যে পরিমান নারী নির্যাতন ও ধর্ষনের অপরাধ জমা পড়ছে, তার এক তৃতীয়াংশই পুলিশ সঠিক সময়ে অভিযোগ পত্র দিতে পারছেনা। এছাড়া তদন্তকারী পুলিশের কম সময়ের মধ্যে অভিযোগ পত্র দেওয়াই গুরূত্ব হয়ে দাড়িয়েছে। মূলত আইন প্রয়োগকারী সংস্থা গুলোর অবহেলা ও দায়িত্বহীনতাই নারী নির্যাতনের অন্যতম কারন। একই সঙ্গে নারীদের অত্যাচারের নৃশংসতা ও গ্রাম্য সালিশের মাধ্যমে নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ সেল, মহিলা পরিষদ ‘‘অধিকার” সহ সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন গুলোর তথ্যে দেখা গেছে দিন দিন মহিলাদের বিরুদ্ধে অপরাধের মাত্রা বেড়েই চলেছে। এজন্য শিঘ্র্ই সচেতনা মূলক ব্যবস্থা গ্রহন করতে হবে। আর নারী নির্যাতন কমাতে প্রয়োজন কাউন্সিলিং ও পাঠ্য পুস্তকে নৈতিকতা বিষয়ক শিক্ষা অন্তভূক্তসহ আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক নজরদারি।