মো.মিজানুরর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থীদের আজ থেকে চিঠি দেয়া শুরু হয়েছে। রোববার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে চিঠি দেয়া শুরু হয়।
এতে বরগুনা ১ আসন থেকে অ্যাডভোকেট ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ শম্ভুকে আওয়ামী লীগ থেকে চুড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়েছে। আর বরগুনা ২ আসনে মনোনয়ন দেয়া হয়েছে শওকত হাচানুর রহমান রিমনকে।
দলের নেতারা জানিয়েছেন, শনিবার তাদের ফোন করে আওয়ামী লীগ অফিস থেকে চিঠি নিতে বলা হয়। চিঠি নিতে সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন দলের মনোনীত প্রার্থী ও সমর্থকরা। নেতাকর্মীদের পদচারণায় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।


