আখাউড়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকের ফেসবুক আইডি হ্যাক

মোঃ সিজান খাঁন সোহাগ: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ফেসবুক আইডি হ্যাক করে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র।

আজ শুক্রবার আখাউড়া উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, (বিএমএসএফ)’র সাধারণ সম্পাদক দৈনিক প্রভাতী খবর এর প্রতিনিধি মোঃ শেখ নিজাম উদ্দিনের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে বলে জানা গেছে।
শেখ নিজাম উদ্দিনের ফেসবুক আইডিটি হ্যাক করার পর থেকেই উনার মেসেঞ্জার থেকে শেখ নিজাম উদ্দিনের ফেসবুক ফ্রেন্ড সহ নিকটতম আত্মীয় স্বজনদের কাছে ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন অজুহাত দেখিয়ে সাত হাজার টাকা চেয়ে এসএমএস করার খবর পাওয়া গেছে।
ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়ে সাংবাদিক নিজাম উদ্দিন , আজ দুপুরের দিকে হঠাৎ করে আমার ফোনে কল আসে আমার এক বন্ধুর তিনি আমাকে জানায় আমার মেসেঞ্জার থেকে ওনার মেসেঞ্জারে এসএমএস করে সাত হাজার টাকা চাওয়া হয়েছে তারপর পরই আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করি কিন্তু কোন কিছুতেই তা ওপেন করতে পারছিলাম না পরে বিষয়টি যাচাই করে দেখি আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে তৎক্ষণাৎ আখাউড়া থানা পুলিশকে বিষয়টি অবগত করি ও একটি জিডি করি।
তিনি আরো বলেন আমার সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষন করে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেছি তারা যেন আমাকে কেউ ভুল না বুঝে। সেই সাথে তিনি আরো বলেন গত কয়েকদিন ধরে আখাউড়া উপজেলায় বিভিন্ন স্থান থেকে ফেক আইডির মাধ্যমেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গনের বিরুদ্ধেও অপপ্রচার করে যাচ্ছে একটি চক্র আজ আমার দুইটি ফেসবুক আইডি হ্যাক করে নিয়েছে এই বিষয়ে আমি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন পর্দার আড়ালে লুকিয়ে অপরাধ করা এই চক্রের উপরে।