আখাউড়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশন এর উদ্যোগে বিজিবির সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ

মোঃ সিজান খাঁন সোহাগ অনুসন্ধানী প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেওয়া করোনা ভাইরাসের কারনে সীমান্তবর্তী এলাকার কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র কিছু সংখ্যক মানুষের মাঁঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

আজ বুধবার সকালে বিজিবির ২৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল সেক্টর কমান্ডার লে: কর্নেল মোঃ মিজান রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তাঁদের মাঁঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি ।

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম ভুইয়া, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন সহ উপজেলার গণ্যমান্য ব্যযাক্তিবর্গরা এতে উপস্থিত ছিলেন।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মিজান রহমান এ সময় বলেন, বিজিবি যেকোন সময় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে, দুর্যোগের সময় জনগনের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন । করোনার দুর্যোগেও বিজিবি দরিদ্র মানুষের পাশে এগিয়ে এসে কাজ করছেন।

এ সময় সামাজিক দুরত্বতা বজায় রেখে অনুষ্ঠানে বিজিবির মাধ্যমে বিদ্যনন্দ ফাউন্ডেশন এর পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রকারের খাদ্যসামগ্রী, করোনা প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজার বিতর করা হয়।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি- ২৫ ব্যাটালিয়নের এই অধিনায়ক লে: কর্ণেল মিজান রহমান ।