আজকের বিশ্বে বিনোদনের আর একটি মাধ্যম হচ্ছে নেটওয়ার্কিং সাইট ইউটিউব

কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে বাংলাদেশের বিনোদনের স্বাভাবিক অবস্থা পাল্টে যেতে শুরু করেছে। ইউটিউবকে ব্যবহার করে অনেক আসাধু লোক প্রতিনিয়ত অনিয়ম, অশ্লীলতা,মিথ্যার ইত্যাদি করে চলছে। অশ্লীলতা নামের এদেশের বিনোদন জগৎ আতঙ্কে, এখন অনেকেই ইউটিউবে নাটক,কমেডি ভিডিও আর শর্ট ফিল্মের সংখ্যা বাড়াচ্ছে, গণহারে সেই নির্মাণ আর ভিউয়ার বাডাতে গিয়ে যা হচ্ছে তা রীতিমতো আতঙ্কজনক এক কথায় অশ্লীলতা বাডছে।

ইউটিউবে শর্টফিল্ম নামের সেই ছোট্ট নাটকের গল্প জুড়ে থাকছে যৌনতা ভিউয়ার বাডাতে গিয়ে এমনটা করছেন নির্মাতারা। নেটওয়ার্কিং সাইট ইউটিউব কোনো সেন্সর বোর্ড না থাকায় অশ্লীল দৃশ্যের সঙ্গে তার চেয়েও অশ্লীল সংলাপে অভিনয় করে যাচ্ছেন উঠতি থেকে শুরু করে নাম মাত্র কিছু মডেলরা। শুধু কি অশ্লীল দৃশ্য আর সংলাপ? ঝামেলা বিহীন ভাবে পয়সা কামানো খুই সহজ হয়। স্বাধীন মাধ্যম হিসেবে অনেকে ইউটিউবকে বেছে নিচ্ছে, যা ইচ্ছে তা নির্মাণ করে প্রচার করছে। এদিকে আমাদের টিভি নাটকের দর্শক কমছে। এই ধরনের অশ্লীলতা বাডতে থাকলে সুষ্ঠ বিনোদনের দর্শক হারিয়ে ফেলবে।