আজ বিশ্ব পানি দিবস

মানুষ, পশুপাখি, প্রকৃতি সবার জীবন পানির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাইতো বিশ্বের চার ভাগের মধ্যে তিন ভাগই পানি। পানি ছাড়া অচল জীবন। তবুও বিশ্বে সুপেয় পানির সংকট চলছেই। তাই পানির গুরুত্ব অনুধাবন করেই জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতিবছর ২২ মার্চ পালিত হয়ে আসছে বিশ্ব পানি দিবস।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব পানি দিবস ২০২১’ পালিত হচ্ছে। ‘ভ্যালুয়িং ওয়াটার’ প্রতিপাদ্যকে ধারণ করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার ও বিভিন্ন পরিবশেবাদী সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।