আজ ৯ ডিসেম্বর গফরগাঁও মুক্ত দিবস

মাহবুব রহমানঃ ময়মসিংহ মুক্তির একদিন আগেই ১৯৭১ সালে ৯ ডিসেম্বর গফরগাঁও ও ত্রিশাল উপজেলা দুটি মুক্ত হয়।
১৯৭১ সালের ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধের মাধ্যমে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে গফরগাঁওকে মুক্ত করে। ৯ ডিসেম্বর অর্জনের জন্য গফরগাঁও বাসীর অনেক রক্ত ঝরাতে হয়েছে,হারাতে হয়েছে শ্রেষ্ঠ সন্তানদের।
১৫ নভেম্বরই পাকিস্তানী হানাদার বাহিনী চরআলগী ইউনিয়নে ১৪৫০টি বাড়ি পুড়িয়ে দেয়।নারী শিশুসহ মসজিদ থেকে ধরে এনে নিরপরাধ ৪২জন লোককে হত্যা করে বহ্মপুত্র নদের পানিতে বাসিয়ে দেয় ।হানাদার বাহিনী প্রতিদিন সন্ধায় ল ঘাট বধ্যভূমিত,মশাখালী রেলষ্টেশনের দক্ষিনে শীলা নদীর রেলওয়ে সেতুর উপর,গয়েশপুর বাজার, নিগুয়ারীসহ উপজেলার সর্বত্র নিরপরাধ নারী-পুরষ ও শিশুকে র্নিবিচারে বেয়নেট ও গুলি করে হত্যা করে নদের পানিতে ভাসিয়ে দিত।১৭ এপ্রিল থেকে হানাদার বাহিনী স্থল ও আকাশ পথে আক্রমন করে ১৯ এপ্রিল গফরগাঁও দখল করে নেয়।কোম্পানী কমান্ডার ইকবাল-ই-কামাল এবং আফসার বাহিনীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও জনতা সশস্ত্র যোদ্ধে অংশ নিয়ে পাকহানাদার বাহিনীকে হটিয়ে গফরগাঁও সদর সহ উপজেলার সমস্ত এলাকা হানাদার মুক্ত করে। ৯ডিসেম্বর ভোরের সোনালী সূর্য উদয়ের সাথে সাথে মুক্তির উল্লাসে জয় বাংলা ¯েøাগান দিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানো হয়।।।
সে সময় গফরগাঁওয়ের সকল শহীদ ও নির্যাতিত পরিবারেরর গুলোর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।