জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ গত ৪-ঠা ফেব্রোয়ারী রোজ বৃহস্পতিবার এশার নামাজের পড় আনুমানিক দশ ঘটিকার সময় মনুরুদ্দিন দেওয়ান(৫৫) এবং তার স্ত্রী ঘুমিয়ে থাকার কারণে জানতেই পারে নি কখন ঘরে আগুন লেগে গেছে। যখন সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে তখন আর কিছু করার সাধ্য ছিল না। ঘড়ের মধ্যে থাকা ছেলের জমানো প্রায় দের লক্ষ টাকা ও ব্যাবহৃত জামা কাপড় সহ কোন কিছুই বের করা সম্ভব হয় নি। শত চেষ্টা করেও আগুনের কবল থেকে শেষ রক্ষা করা সম্ভব হয় নি।
৫-ই ফেব্রোয়ারী রোজ শুক্রবার বিকেল ৫-ঘটিকার সময় মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব “আলী রাজিব মাহমুদ মিঠুন” আগুনে পুড়ে যাওয়া মনুরুদ্দিন দেওয়ান এর বাড়ি পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি নগদ ৬,০০০ টাকা, দুই বান টিন, তিনটি বস্তুা প্যাকেটে নিত্য খাদ্য পন্য সামগ্রিই ও তিনটি কম্বল মনুরুদ্দিন দেওয়ানের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ্ব নূর এ আলম সরকার।
ক্ষতিগ্রস্থ মনুরুদ্দিন দেওয়ান এর বাড়ি পরিদর্শন করতে এসে জনাব আলী রাজিব মাহমুদ মিঠুন (সহকারী কমিশনার ভূমি) জানান, আগুন থেকে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনকে সান্ত্বনা দিয়ে বলেন, একমাত্র সাবধানতাই পারে অপুরনীয় ক্ষতির হাত হতে জান মালের রক্ষা করতে।


