ভোলা প্রতিনিধিঃ ভোলা-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল বলেছেন, ৩০ ডিসেম্বর বিশে^র সৎ নেত্রী শেখ হাসিনার প্রতি মানুষের ব্যালট বিল্পবের মাধ্যমে ভালবাসার বর্হি প্রকাশ ঘটেছে । আর সেই বর্হিপ্রকাশ আমার এলাকার মানুষের মধ্যে পড়েছে । এ বালুকনাকে মানুষ এত ভালবাসে জানতাম না ।বোরহানউদ্দিন সরকারী হাইস্কুল মাঠে বই উৎসবের অনুষ্টানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে । তিনি আরো বলেন,আজ স্কুলের আঙ্গিনায় বই উৎসব হয় । এবার সরকার ৩৫ কোটি ২১ লক্ষ ৯৭ হাজার ৮শ৮২ টি বই বিতরন করবে । ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়া ২০১৫ সালে ২৩১ নিরীহ মানুষকে পেট্রেল বোমা মেরে হত্যা করেছে । সেদিন ও প্রধানমন্ত্রী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন । আজ খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের দায়ে কারারুদ্ধ । তিনি বলেন, মানুষ উন্নয়ন চায় সন্ত্রাস নয় । আমি সেবক হতে চাই নেতা নই । আপনাদের ভালবাসা আমার অনুপ্রেরণা । সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার,পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাসেল আহমেদ, অফিসার ইনচার্জ অসিম কুমার সিকার সহ সরকারী কর্মকর্তা, শিক্ষার্থীর উপস্থিত ছিলেন । এরপর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন । এদিকে এ উপজেলা প্রাথমিকে ৪৯ হাজার ৯শ ১৮ জন শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৬৮ হাজার ৮শ ৯৪ টি বই, মাধ্যমিক ও ভোকেশনালে ১৬ হাজার ৬শ শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ৪৩ হাজার ৩শ বই ও এবতেদায়ী ১৪ হাজার ১ শ ও দাখিল ১২ হাজার ২শ শিক্ষার্থীর মাঝে ২লক্ষ ৭৫ হাজার ৪শ বই বিনামূল্যে বিতরন করা হয় ।


