আবদুল মান্নান হাওলাদারের জানাযা নামাজে মানুষের ঢল নামে;জানাযা শেষে দাফন সম্পন্ন

ভোলা প্রতিনিধি।। চরফ্যাশনের প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব,সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবদুল মান্নান হাওলাদারের জানাযা নামাজে মানুষের ঢল নামে। আজ মঙ্গলবার (২১মার্চ)বিকাল সাড়ে ৩টায় চরফ্যাশন সরকারী কলেজ মাঠে জানাযা নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।
আবদুল মান্নান হাওলাদারের জানাযা নামাজ পূর্ব সমাবেশে বক্তৃতা করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এছাড়াও বক্তৃতা করেন মরহুমের জামাতা,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মেছবাহ উদ্দিন,ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ও আমিনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ হাকাম মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ,কে,এম নজরুল ইসলাম,চরফ্যাশন পৌরসভার প্যানেল মেয়র আবু জাহের ভূঁইয়া,সাবেক প্যানেল মেয়র এস,এম,মোর্শেদ,জিন্নাগড়ের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া,নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।