চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা পৌরসভার একটি ওয়ার্ডে উপনির্বাচন হতে চলেছে।
সূত্র জানায়, সদ্য অনুষ্ঠিত পঞ্চম উপজেলা নির্বাচনে চৌগাছা পৌরসভার চার নং ওয়ার্ডের কমিশনার সিদ্দিকুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হবার জন্য সজ্ঞানে কমিশনার পদ থেকে পদত্যাগ করেন। ফলে উক্ত ওয়ার্ডের কমিশনার পদটি শূন্য ঘোষিত হয়। সদ্য ঘোষিত পৌরসভার চার নং ওয়ার্ডের কমিশনার পদে নির্বাচনের কাজটি উপজেলা নির্বাচনের জন্য অপেক্ষামান ছিলো। অবশেষে ৩১ মার্চ উপজেলা নির্বাচন শেষ হয়। শুরু হয় উক্ত ওয়ার্ডে কমিশনার পদে নির্বাচনের প্রস্তুতি। প্রস্তুতি শেষে ঘোষিত হয় পৌরসভার ৪নং ওয়ার্ডে উপনির্বাচন হবে ১৭ এপ্রিল রোজ বুধবার।
এই ওয়ার্ড থেকে বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছিল শেষ পর্যন্ত ২ জন প্রার্থী ভোট যুদ্ধে নামছেন একজন মোঃ মহিউদ্দিন (উঠপাখি) প্রতিক ও অন্যজন হারুন আর রশিদ (বোতল) প্রতিক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচরণা চালিয়ে যাচ্ছেন।
মোঃ মহিউদ্দিন এর আগের বেশ কিছু ভোটে সিদ্দিকুর রহমান সিদ্দিকের কাছে পরাজিত হয়েছিলেন।


