আব্দুল মজিদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও পুরস্কার বিতরণী

শাহাদুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার র‌্যাইল্যা আব্দুল মজিদ ফটো আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ‌র‌্যাইল্যা এলাকায় অবস্থিত উক্ত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ও সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জনজেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপি এম বার।
এসময় সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ছানিহুর আক্তারের সঞ্চালয়নায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ, সাটুরিয়া পল্লী বিদুৎ অফিসের জোনাল ম্যানেজার ওয়াইদুল্লাহ আল মাসুম, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মামুন উর রশিদ, সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস,ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন লাবু, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিবাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।