এস.এম মনির হোসেন জীবন : গাজীপুরের টঙ্গীতে আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৭০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত নতুন ভবন উদ্বোধন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি) নতুন ভবনটি শুভ উদ্বোধন করেন।
সোমবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের রেক্টর বীরমুক্তিযোদ্ধা মিসেস নীলিমা আহমেদ এর সভাপতিত্বে এবং ইংরেজী শিক্ষক মাসুদ হাসান তালুকদারের পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপত্বি এড. আজমত উল্লা খান, আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং তৃণমূল জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডা: নাজিম উদ্দিন আহমেদ, অধ্যক্ষ বাবু রণজিৎ কুমার কর্মকার, বীরমুক্তিযোদ্ধা মো: ফজলুল হক,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: জয়নাল আবেদীন , টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, আশরাফ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আজহার উদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ আবুল হোসেন, গিয়াস উদ্দিন সরকার, মহিলা কাউন্সিলর রাখি সরকার,বিশিষ্ট সমাজ সেবক মো; কাজী সেলিম,অভিভাবক সদস্য মো: মহিউদ্দিন খান সেলিম, গাজীপুর সিটি করপোরেশন ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: শাহ আলম,সাবেক ছাত্রনেতা ও বর্তমানে প্রভাবশালী যুবলীগ নেতা মো: জুলহাস খান প্রমুখ। আলোচনা সভা শেষে নতুন ভবনের উদ্বোধন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


