এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: আমতলী পটুয়াখালী মহাসড়কের ঘটখালী নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক বারেক জমাদ্দার (৫৬) রবিবার রাত ৩টার সময় চিকিসাধীন অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালে মারা যান।
নিহত বারেক জামাদ্দার আমতলী এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক। সে ঘটখালী নিবাসী মো. ইছাহাক জমাদ্দারের ছেলে। বারেক জমাদ্দার একজন ডায়াবেটিসের রোগী।
গত শনিবার সকাল ৭টার সময় সড়কে হাটতে বের হলে সাকুরা পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পতিত হয়ে উল্টে সড়ক থেকে সিটকে নীচে পরে যান।
এসময় বারেক জমাদ্দার ওই বাসের নীচে চাপা পরে গুরুতর আহত হন। আহত অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিসাধীন থাকা অবস্থায় রবিবার রাত ৩ টায় সে মারা যান।


