আমতলী উপজেলা থেকে নৌকা কান্ডরী হতে চান ১৮ জন নেতাকর্মী।

এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ক্ষমতাসীন আওয়ামীলীগ দলটির মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে চার হাজার ২৩টি।একই আসনে ৫৩ জন আওয়ামী লীগ নেতা  মনোনয়ন পত্র ক্রয় করে জমা দিয়েছেন। আসনটি হলো- বরিশাল বিভাগের বরগুনা-১ আসন নেতা কর্মীরা।  মনোনয়ন বোর্ডের সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।

বরগুনা-১ আসনের আমতলী উপজেলা আওয়ামীলীগের ১৮ জন নেতা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।বরগুনা ১ আসনে ৫৩ জন আওয়ামী লীগ নেতারা  মনোনয়ন পত্র ক্রয় করে জমা দিয়েছেন। এর মধ্যে আমতলী উপজেলা থেকে ১৮ জন আওয়ামী নেতারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।মনোয়ন পত্র জমা দেয়া নেতারা হলেন, আমতলী উপজেলা চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেন, আমতলী পৌর মেয়র, মতিয়ার রহমান, আমতলীর আওয়ামীলীগ নেতা গোলাম সরওয়ার ফোরকান, সাবেক সাংসদ মরহুম মজিবর রহমান তালুকদারের ছেলে মোঃ মাহমুদুর রহমান নীরু, আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, সাবেক সাংসদ নিজাম তালুকদারে স্ত্রী জাকিয়া বেগম এলিচ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান, মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার জোসনা, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী নুসরাত জাহান লিমু , ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোতাহার উদ্দিন মৃধা, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান, আখতারুজ্জামান বাদল খান, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, কেন্দ্রীয় আ.লীগের উপকমিটির নেতা মোঃ মিজানুর রহমান মিজান, সাবেক সাংসদ নিজাম তালুকদারে ছেলে এলমান উদ্দিন আহমেদ সুহৃদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুস সোবাহান খান।