আমরা অনেক কিছুই হতে পাবর কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারব না-মানিকগঞ্জের এসপি

মোঃ আরিফুল ইসলাম, অনুসন্ধান প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেছেন, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী অনেকেই অনেক কিছু হতে পারব কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারব না। তাদের সম্মান সবার উপরে। যারা নিজেদের কথা চিন্তা না করে দেশের জন্য নিজেদের জিবন উৎসর্গ করেছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার র‌্যাইল্যা আব্দুল মজিদ ফটো আদর্শ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে এসব কথা বলেন তিনি।
 এসময় পুলিশ সুপার তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীর উদ্দেশ্যে শিক্ষার উন্নয়নের বিষয়, বাল্যবিয়ের কুফল ও এর ভবিষ্যত পরিণাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।  উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটোর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ,সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মামুন উর রশিদ, সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস,ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন লাবু, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিবাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।