মাহবুব রহমারঃ প্রতিদিন হাজার হাজার কবিতার জন্ম হয়।অযতœ আর অবহেলায় এসব কবিতার খাতায় ধুলো জমে জমে হারিয়ে যায়। হারিয়ে যাওয়া সে কবিতা গুলো আর প্রকাশ পায়না, সেই সাথে হারিয়ে যায় হাজার কবির প্রতিভা।আজ সেই সব কবিতা নিজ কন্ঠে ধারন করে সুরের মুর্চ্ছনায় মানুষের মাঝে কবি ও কবিতার প্রকাশ করে চলছে প্রীতি পন্ঠিত। তিনি পশ্চিম বঙ্গের হূগলী জেলার তারেকেশ্বরে জন্ম গ্রহন করেন। ছোট বেলা থেকেই তার কবিতার প্রতি অসীম ভলোবাসা।সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটওয়ার্কিং সাইট ফেইজবুব, ইউটিউবে জনপ্রিয়তা লাভ করে চলছে।
প্রীতি পন্ডিত জানান, ছোটবেলা থেকে কবিতা পড়তে ভাললাগতো। স্কুলে অনুষ্ঠানে ছোট ছোট চেষ্টা এই ভাবেই শুরু।স্কুল,কলেজ সামাজিক সকল কালচারাল প্রোগ্রাম বা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি আবৃতি করে আসছি। সেই সাথে সাংস্কৃতিক প্রেমি মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি। নিজেও ভিবিন্ন সময় কালচারাল প্রোগ্রাম বা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে থাকি। একসময় মনে হলো, কি ভাবে সকল মানুষের কাছে কবিতা আবৃত্তিটা ছড়িয়ে দেওয়া যায়; সে ভাবনা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নেই, তাই ফেইজবুক, ইউটিউবে আপলোড। আসতে আসতে প্রচুর মানুষ আবৃত্তি শুনতে থাকেন।, মতামত জানাতে থাকেন, খুব ভালো লাগে। উৎসাহ পাই।বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি,নিজের কবিতার গ্রæপ করি,মার্চ মাসেই ৪মিলিয়ন ভিউ ছুঁয়ে যাবে ইউটিউবে। যেটা কখনোই ভাবিনি। সকলের আর্শীবাদ দোয়ায় এটা সম্ভব হয়েছে। কবিতাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার কাজ করবো সারাজীবন। সকলের সহযোগিতা কামনা করি।


