কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রদিনিধি : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আ’মীলীগের সভাপতি সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি বলেছেন, আ’মীলীগ সরকার আছে বলেই আজ দেশ ও জনগন নিরাপদ। দেশের জনগন পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতেছে।বিএনবি- জামাত জোট সরকারের আমলে মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি।শেখ হাসিনা সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে দক্ষিন অঞ্চলের মানুষের কল্যানের জন্য অনেক কাজ করেছেন।
২৫ জুন বাংলাদেশের সপ্নের সেতু পদœা সেতু দক্ষিন অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য প্রধানমন্ত্রী উদ্বোধণ করবেন। পদœা সেতুর জন্য দক্ষিন অঞ্চলে আরো ব্যাপক উন্নয়ন হবে। আ’মীলীগ সরকারের আমলেই দেশের উন্নয়ন হয়। দেশের আর কোন দলের আমলে এমন উন্নয়ন হয়নি। বাংলাদেশ আজ বিশে^র কাছে উন্নয়ন দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। আ’মীলীগ সরকারের উন্নয়ন শেখ হাসিনার সালাম দিয়ে এলাকার জনগনের কাছে পেীছে দিতে হবে। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছোসেবকলীগের আয়োজনে আজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় হাজিরহাট বাজারে দলীয় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
তিনি,আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছোসেবকলীগের নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, সকলকে এক হয়ে কাজ করতে হবে। দলের যে কোন সিদ্বান্ত মেনে কাজ করতে হবে। দলের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী সংসদ নির্বাচনে আপনারদের পছন্দ ব্যক্তিকেই মনোনয়ন দিবেন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আ’মীলীগের সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন,সহসভাপতি সামসুল আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,আ’মীলীগের যুগ্ন সম্পাদক আনিচুর রহমান,জেলা বারের সভাপতি এ্যাড. সাহাবুউদ্দিন,পৌর আ’মীলীগের সভাপতি এনায়েত খান ছানা,উপজেলার স্বেচ্ছোসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ. সাধারন সম্পাদক রিয়াজ সিকদার, যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ,আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম,নওমালা ইউপি চেয়ারম্যান এ্যাড.কামাল বিশ^াস সহ প্রমুখ ।


