রেজাউর রহমান চৌধুরীঃ প্রতি বছরই আমেনা রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়ন কর্মকান্ড ও ছাত্র-ছাত্রীদের জন্য উপহার বিতরণ করে থাকে। বিশেষ করে চর-আফজাল ফকির বাড়ী হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কাজে ভূমিকা রেখে আসছে আমেনা ফাউন্ডেশন।
আজ বাদ জুমা’আ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে আমেনা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজুর রহমান চৌধুরীর উদ্যোগে কম্বল বিতরণ করেন চর-আফজাল এর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‘একটু আশার আলো’ এই প্রতিপাদ্য নিয়ে কাজ করে যাচ্ছে আমেনা ফাউন্ডেশন। আমেনা ফাউন্ডেশন এর চেয়ারম্যান বলেন; আমাদের সমাজে বিত্তবানদের আহ্বান জানাই, আসুন আপনার কিছু অর্থ কাউকে একটি সুন্দর জীবন দিতে পারে, একটি শিক্ষার আলো দিতে পারে, নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে আসুন।
তিনি আরো বলেন; আমার শ্রদ্ধেয় দাদীর নামে প্রতিষ্ঠিত আমেনা ফাউন্ডেশন , মহান আল্লাহ্ পাক শোহায় হলে আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে চায় আমেনা ফাউন্ডেশন, আপনাদের সহযোগিতা কাম্য।


