আল-আমিন, নীলফামারীঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আলোচিত নীলফামারীর নিপুন বিশ্বাসের বাবা প্রেমানন্দ বিশ্বাস ছেলের ভর্তির জন্য সুদের উপর ৩০ হাজার টাকা নিয়েছিলেন। সেই সুদের উপর নেয়া টাকা পরিশোধ করেছেন সাবেক মন্ত্রী ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
শহরের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এর নিজ বাসভবনে নিপুন বিশ্বাসের বাবা প্রেমানন্দ বিশ্বাস এর হাতে এই টাকা তুলে দেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান। নিপুন বিশ্বাসের বাবা প্রেমানন্দ বিশ্বাস জানান, অল্প সময়ের মধ্যে টাকা কোথায় পাব নিরুপায় হয়ে ছেলেকে ভর্তি করার জন্য সুদের উপর ৩০ হাজার টাকা নেই। সেই টাকা দিয়েই রাতেই ছেলেকে ভর্তির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের পাঠিয়ে দেই। ছেলেকে পাঠিয়ে দিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম কিভাবে এই ৩০ হাজার টাকা পরিশোধ করব। সেই দুশ্চিন্তা দূর করলেন আমাদের মাননীয় সংসদ সদস্য নূর ভাই। আমি
তার প্রতি চিরকৃতজ্ঞ। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন দীর্ঘদিন বেঁচে থেকে এভাবে মানুষের সাহায্য করতে পারে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, আমাদের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ভাই নিপুনের বিষয়টি জেনে তাৎক্ষনিক ভাবে তাকে সহায়তা করার উদ্যোগ নেন যারই অংশ হিসেবে নিপুনের বাবার হাতে আজকে নগদ টাকা তুলে দেয়া হয়। এছাড়াও সব-সময় নিপুনের পাশে থাকবেন আমাদের সংসদ সদস্য সেটি জানিয়েছেন।


