আশুলিয়ায় ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন

আশুলিয়া প্রতিনিধি-পলাশ ঃ ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়ায় “ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটি’র সাভার উপজেলা শাখার উদ্যোগে” ২ দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন ও শীতকালীন বস্ত্রবিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার ২২ জানুয়ারী, সকাল ১১টায় এ অনুষ্ঠান উদ্বোধন শেষে, সাভার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জুর পক্ষ থেকে শীতকালীন কম্বল বিতরণ করা হয়। ডাঃ উম্মে খায়রুন্নেসা ইফফাত ও ডাঃ এনামুল হক শিপন, এখানে নারী ও শিশু ও গরীব অসহায় মানুষের বিনামূল্যে রোগী দেখেন, চিকিৎসা করেন এবং ওষুধ বিতরণ করেন। এ অনুষ্ঠানে সহযোগীতা করেন, আশুলিয়া প্রেসক্লাবের অন্যতম সদস্য এবং এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার- মোঃ জহিরুল ইসলাম খান লিটন। দেখা যায়, এখানে সেবা নিতে শতাধিক গরীব রোগীদের। তারা এই সেবা পেয়ে অনেকেই খুব খুশি হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এস এম বজলুর রশিদ। তিনি ফিতা কেটে অনুষ্ঠানটির শুভ উদ্ভোধন করেন। তিনি বলেন, ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে গত দুই মাস ধরে উন্মুক্ত বস্ত্র বিতরণ করছেন সাংবাদিকরা এবং আজ ২ দিন ব্যাপী শীতকালীন ফ্রি চিকিৎসা কাম্পেইন-২০১৯ উদ্বোধন করায় আমার ও আমাদের সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে এই উদ্যোক্তা সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, দেশের সকল সাংবাদিক যদি এ রকম মানব সেবায় এগিয়ে আসেন, তাহলে সাংবাদিকদেরকে সবাই সম্মান করবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিন বারে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মানবতার নেত্রী, মমতাময়ী- এরকম, মানবতার কল্যাণে সেবামূলক কাজ অত্যন্ত পছন্দ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আ লিক কমিটির সভাপতি, আকবর হোসেন মৃধা,জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আ লিক শাখার সাধারণ সম্পাদক, লায়ন মোঃ ইমাম হোসেন, এবং ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটি’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও জাতীয় দৈনিক দেশেরপত্র এর বার্তা সম্পাদক-দৈনিক পৃথিবী প্রতিদিনের সম্পাদক-মাহাবুব আলম, ঢাকা জেলা ট্রাফিকের সাভার জোনের জামগড়া পুলিশ বক্সের(টি আই) আমজাদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটি’র সভাপতি, আতিয়ারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি- মোঃ সাইফুল ইসলাম (হেলাল শেখ), সহ-সভাপতি- কোহিরুল ইসলাম (খায়রুল), সহ-সভাপতি-জামাল হোসেন (মুকুল), সাধারণ সম্পাদক-মীর আক্তারুজ্জামান (তারেক), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ শাকিল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক-মেহেদী হাসান (সুমন), সহ সাংগঠনিক সম্পাদক-শেখ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক-জাকির আহম্মেদ-(জীবন), কোষাধ্যক্ষ-শাহিন হাওলাদার, দপ্তর সম্পাদক-মোঃ বেলাল হোসাইন (তাওসান), সমাজকল্যাণ সম্পাদক-নাজমুল হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক- আলমগীর হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক- সোলায়মান সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-শাহিন আলম, আইন বিষয়ক সম্পাদক- মোক্তাদির হোসেন, সাহিত্য সম্পাদক-মোঃ মাজাহারুল ইসলাম (জামশেদ), মহিলা বিষয়ক সম্পাদক-হাওলাদার খালেদা (লতা), তথ্য বিষয়ক সম্পাদক-পলাশ সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-মতিউর খান, সদস্য- দুলাল হোসেন, সদস্য মোসাঃ মুক্তা আহমেদ, সদস্য জাকির হোসেন, সদস্য- মোঃ জাহিদুল ইসলাম, সদস্য-পলাশ হাওলাদার, সদস্য-হাবিবুর রহমান ভুইয়া, সদস্য-জেসমিন আক্তার বন্যা। আরো উপস্থিত ছিলেন, দৈনিক বাংলার দূত-আব্দুর রশিদ, মৃদুল ধর ভাবন-চ্যানেল-এস-আশুলিয়া প্রতিনিধিসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিকবৃন্দ।

জানা গেছে, উক্ত ইউনিটি’র পক্ষ থেকে গত দুই মাস ধরে উন্মুক্ত বস্ত্র বিতরণ করছেন, সংঘঠনের সকল সাংবাদিকগণ। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ সবাই এই সেবামূলক কাজ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন।