শেখ শহিদুল ইসলাম; স্টাফ রিপোর্টার : করোনা মহামারিতে সারা দেশ যখন ভূগছে, তখন ত্রাণ সহযোগিতা নিয়ে এগিয়ে এলেন আশুলিয়া ইয়ারপুর ইউইনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন মৃর্ধা। একেই সাথে ১০০ জন অসহায় ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ করেন মিলন মৃর্ধা।
ত্রাণ সহায়তা পেয়ে আনন্দিত সাধারণ মানুষ। মিলন মৃর্ধা বলেন; আজ সারা দেশ যে দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে তা কবে শেষ হবে আল্লাহ্ জানেন, আমরা এই মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা অনুয়াযী ত্রাণ বিতরণ করে যাচ্ছি।
তিনি আরো বলেন; আমি আশা করি বাংলাদেশের বৃত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে খেটে খাওয়া সাধারণ মানুষ অনেক উপকার হবে।


