আসন্ন মাটিয়া মালীপাড়া উচ্চ বিদ্যলয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ২০১৯

তানজিম হাসান টিটুঃ  মাটিয়া মালীপাড়া উচ্চ বিদ্যালয়ে পুনরায় ম্যানেজিং কমিটি গঠণের লক্ষে ৩১ মার্চ ২০১৯ ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে  মোট ভোটার সংখ্যা  ২২৪ জন। অভিভাবক সদস্য পদে অংশ নিচ্ছে ৮জন প্রার্থী। ১নং ক্রমিকে নির্বাচন করছেন মোঃ আছের আলী প্রাং, ২নং ক্রমিকে মোঃ আব্দুর রাজ্জাক খন্দকার, ৩ নং ক্রমিকে মোঃ আব্দুল মান্নান, ৪নং ক্রমিকে মোঃ ওয়াজেদ আলী, ৫নং ক্রমিকে মোঃ সরোয়ারদী, ৬নং ক্রমিকে মোঃ মোখলেছুর রহমান, ৭নং ক্রমিকে মোঃ মুঞ্জিল হক, ৮নং ক্রমিকে মোঃ শাহাদুল ইসলাম।
এ নির্বাচনে ২জন পুলিশ ও ৪জন গ্রাম পুলিশ মোতায়ন করা হয়েছে।
সরেজমিন পর্যবেক্ষণ করে জানা যায় সুষ্ঠু, সুশৃংখল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
এ বিষয়ে ৬নং ক্রমিক প্রার্থী মোঃ মোখলেছুর রহমান জানান, আমি এরকম সুষ্ঠু নির্বাচন এর আগে কখনও দেখি নাই, আমি একজন প্রার্থী হিসেবে এ নির্বাচনে খুবই সন্তুষ্ঠ, আশা করছি শেষ মূহুর্ত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে।
এক জন ভোটার মোঃ নজরুল ইসলাম জানান আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, আমি আমার ভোটটি সুষ্ঠু ও সুন্দর ভাবে দিতে পেরে খুবই খুশি, আমি গোপণীয়তার সাথে আমার ভোটটি প্রদান করেছি।
এ বিষয়ে নির্বাচনে ডিউটিরত পুলিশ কর্মকর্তা তাপস কুমার জানান, ভোটাররা সুশৃংখল ও মনোরম পরিবেশে ভোট দিচ্ছেন, কোন রকম অসুবিধার আশংকা নেই, যদি কেউ ভোট জালিয়াতির চেষ্টা করে তবে তা কঠোর ভাবে দমন করতে আমরা প্রস্তুত আছি।
প্রতিষ্ঠান প্রধান মোঃ রুহুল আমীন জানান, সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট গ্রহণ চলছে চলবে যদি কেউ ভোট জালিয়াতির চেষ্টা করে তবে তার কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে একাডেমিক সুপারভাইজার মোঃ নূরনবীর সাথে কথা বললে তিনি বলেন, সুষ্টু ভাবে ভোট গ্রহণ চলছে আশা করি সুষ্ঠু ভাবে ভোট গণনা হবে।